নারায়নগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কার্গোর ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চটির উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে।
সোমবার (৫) নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কার্গোর ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চটির উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। দুপুর ১২টার দিকে লঞ্চটি উদ্ধার করা হয়। এ সময় উদ্ধার করা হয়েছে আরো কিছু মৃতদেহ। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ায় ২৬ জনে। তখন নদীর পাড় স্বজনদের আহাজারীতে এক করুন দৃশ্যের সৃষ্টি হয়। রবিবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার কয়লাঘাট এলাকায় সাবিত আল আসাদ নামে একটি লঞ্চ ডুবে যায়। কোষ্টগার্ড, ফায়ার সার্ভিস, নৌ-বাহিনীর সদস্যরা উদ্ধার কাজ চালায়।
আলোকিত প্রতিদিন / ০৫/০৪/২০২১ / সা হা

