আজ , ।   

ফুলবাড়ীতে স্বাধীনতা দিবস পালন

আরো খবর

প্রতিনিধি, ফুলবাড়ী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ফুলবাড়ীতে যথাযথ মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। ২৬ মার্চ শুক্রবার সকাল ৬ টায় ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করে উপজেলা প্রশাসন। সকাল ৬ টা ১৫ মিনিটে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ, জাতীয় পার্টি, বিএনপির সহ সকল অঙ্গ সংগঠন, উপজেলা প্রেসক্লাব, ফুলবাড়ী প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন। সকাল ৮ টা ১৫ মিনিটে জছিমিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান, ওসি রাজীব কুমার রায়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান। এরপর কুজকাওয়াজ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০ টায় শহীদ মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাগণকে সংবর্ধনা প্রদান করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার। আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আতাউর রহমান শেখ, ওসি রাজীব কুমার রায়, সাবেক মুক্তযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষ্ণ মোহন হালদার, শিল্পপতি ওয়াহেদ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতি বেগম,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়া প্রমূখ। সভাটি সঞ্চালনা করেন প্রভাষক জাকারিয়া মিঞা। সন্ধ্যা ৭ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোকিত প্রতিদিন/ ২৬ মার্চ-২১/ দ ম দ

- Advertisement -
- Advertisement -