আজ , ।   

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন মাছ

আরো খবর

পটুয়াখালী,প্রতিনিধি : কুয়াকাটা সমুদ্র সৈকতের তীরে ভেসে এসেছে দীর্ঘ ১০ফুট লম্বা একটি মৃত ডলফিন মাছ। বৃহস্পতিবার গভীর রাতে সৈকতের লেম্বুরবন তিন নদীর মোহনায় ডলফিনটি ভেসে ওঠে। স্থানীয় জেলেরা মাছটি দেখতে পেয়ে মৎস্য বিভাগের কর্মকর্তাদের খবর দেয়। স্থানীয় ট্যুরিজম ব্যবসায়ীরা জানান, ডলফিন মাছটির শীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে জেলেদের মাছ ধরার বিভিন্ন সরঞ্জামের আঘাতে মাছটির মৃত্যু হয়েছে। কিছুদিন আগেও সৈকতে বেশ কয়েকটি মৃত ডলফিন ও তিমি সৈকতে ভেসে আসে। এসব মাছের মৃত হচ্ছে কি কারনে সেটা নিশ্চিত করে বলতে পারেনি মৎস্য বিভাগ। মৃত এসব মাছ সংরক্ষনের জন্য কুয়াকাটায় একটি সংরক্ষনাগার নির্মানের দাবি জানিয়েছেন ট্যুরিজম ব্যবসায়ীরা।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী জানান, সংরক্ষনাগার না থাকায় সকালে মাছটি ট্যুরিষ্ট পুলিশ ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে মাটি চাপা দিয়ে দেওয়া হয়েছে।

আলোকিত প্রতিদিন/২৯ জানুয়ারি’২১/এম.জে

- Advertisement -
- Advertisement -