সৈয়দ এনামুল হুদাঃ মানিকগঞ্জের ঘিওরে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) উপজেলার বড়টিয়া ইউনিয়ন এবং ঘিওর ইউনিয়নের অসহায় দরিদ্র বন্যাদুর্গতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বিশিষ্ট সমাজ সেবিকা ও ক্রীড়াবিদ ইয়াসমিন আক্তার শাহিনুর ও তার পরিবার। এর আগে গত ৬ এবং ৭ই আগস্ট উপজেলার সিংজুরী, বানিয়াজুড়ী, তেরশ্রী এবং বালিয়াখোড়া ইউনিয়নের বিভিন্ন স্থানের বন্যাদুর্গত অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করেন শাহিনুর এবং তার পরিবার। উপজেলায় ৫ শত অসহায় দরিদ্র বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যদ্রব্য হিসেবে চাউল, চিরা, চিনি, বিস্কুট, সাবান, মাস্ক, স্যালাইন ও পানি বিশুদ্ধ করন ট্যাবলেট বিতরণ করা হয়। এ বিষয়ে জানতে চাইলে শাহিনুর আক্তার আলোকিত প্রতিদিনকে বলেন, সুদীর্ঘ ২৫ বছর যাবৎ আমি এবং আমার পরিবার মানুষের পাশে থেকে সেবা করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আমি এবং আমার পরিবার ঘিওর উপজেলার ৭ ইউনিয়নের বন্যাদুর্গত অসহায় দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে সামান্য খাদ্যদ্রব্য বিতরণ করলাম। সর্বশেষ তিনি এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে অভিমত ব্যাক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন, ঘিওর উপজেলা যুবলীগের সভাপতি বাবুল বেপারী, উপজেলা আ.লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক স্বপন বেপারী, ঘিওর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাম প্রসাদ সরকার দীপু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, বড়টিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি আবু সাঈদ, সিংজুড়ী ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক, ঘিওর উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিম মিয়া জন, ঘিওর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ সালাহউদ্দীন অপু, যুগ্ন সাধারণ সম্পাদক আবির হোসেন, সিংজুড়ী ইউনিয়ন ছাত্রলীগ নেতা আজমতুল্লাহ আজম, বড়টিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা শেখ রিপনসহ অনেকেই।
আলোকিত প্রতিদিন/৮ আগস্ট’২০/এসএএইচ

