আজ , ।   

সন্দ্বীপের রহমতপুরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা সুজনের পরিকল্পনা

আরো খবর

স্টাফ রিপোর্টার: সন্দ্বীপ উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক, সরকারি হাজী এবি কলেজ ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এবং তুখোড় ছাত্রনেতা হিসেবে পরিচিত মোঃ আবু সুফিয়ান সুজন রহমতপুরের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী।

তিনি দীর্ঘদিন যাবত এলাকার অনেকগুলো জনকল্যাণমূলক কাজের সাথে সম্পৃক্ত আছেন। সন্দ্বীপে ব্যাপক পরিচিত এই বিএনপি নেতা এলাকার উন্নয়ন, শান্তি ও উন্নত জনসেবার অনেকগুলো পরিকল্পনা নিয়েছেন। নিয়মিত ওয়ার্ডে ওয়ার্ডে উঠান বৈঠক কিংবা মত বিনিময় সভার মাধ্যমে নিজের অবস্থানও তুলে ধরছেন ভোটারদের কাছে। মূলত: তিনি দল থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী। তিনি সাংবাদিকদের বলেন, একটি উন্নত ইউনিয়নের মূল ভিত্তি হলো জনগণের অধিকার নিশ্চিত করা, সুশাসন প্রতিষ্ঠা করা এবং সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়া। আমার পরিকল্পনা সমূহ হচ্ছে, রহমতপুরে শতভাগ নাগরিক অধিকার নিশ্চিত করা। সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন।

শিক্ষা, ক্রীড়া ও ধর্মীয় খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। যুব সমাজের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধি। রহমতপুর ইউনিয়নকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ, মডেল ও পর্যটন সম্ভাবনাময় এলাকায় রূপান্তর করা। সবার কাছে সৎ রাজনীতিবিদ হিসেবে পরিচিত আবু সুফিয়ান সুজন আরো বলেন, আমি সকলকে একসঙ্গে নিয়ে একটি সুন্দর, সমৃদ্ধ ও বাসযোগ্য আধুনিক ইউনিয়ন গড়তে চাই।

আলোকিত প্রতিদিন/এপি

 

- Advertisement -
- Advertisement -