আজ , ।   

বনবিভাগের অ*ভিযানে পাহাড় কেটে মাটি পাচারকালে ডাম্পার জ*ব্দ

আরো খবর

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জের সদর বিটের মধুরছড়া এলাকায় পাহাড় কেটে অবৈধভাবে মাটি পাচারের সময় অভিযান চালিয়ে একটি ডাম্পার জব্দ করেছে বনবিভাগ।
২৯ নভেম্বর রবিবার মধুরছড়াস্থ এনজিও ফোরামের পেছনের অংশে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অবৈধভাবে পাহাড় কাটার মাটি পরিবহনের দায়ে ঘটনাস্থল থেকে ডাম্পারটি জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান।
তিনি বলেন, পরিবেশ ও বন রক্ষায় অবৈধভাবে পাহাড় কাটা এবং মাটি পাচারকারীদের বিরুদ্ধে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত গাড়িটির বিরুদ্ধে বন আইনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আলোকিত প্রতিদিন /২৯ নভেম্বর /২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -