আজ , ।   

সেন্টমার্টিনে চিংড়ি খেয়ে অসুস্থ পর্যটকের মৃ*ত্যু

আরো খবর

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি। সেন্টমার্টিন দ্বীপে বেড়াতে গিয়ে রান্না করা চিংড়ি খাওয়ার পর অসুস্থ হয়ে মো. ইব্রাহিম (২২) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। ইব্রাহিম নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বাসিন্দা।

সেন্টমার্টিন হাসপাতালের চিকিৎসক জাহিদুর রহমান জানান, দুপুরে দুই ব্যক্তি অসুস্থ অবস্থায় ইব্রাহিমকে হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য টেকনাফে পাঠানোর পরামর্শ দেওয়া হয়।

চিকিৎসক বলেন, হাসপাতালে নিয়ে আসা ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, চিংড়ি খাওয়ার পর ইব্রাহিম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁর আগে থেকেই অ্যানাফাইল্যাক্টিক শক বা তীব্র অ্যালার্জিজনিত শকের সমস্যা ছিল বলে তাঁরা জানিয়েছেন।

ইব্রাহিমের সঙ্গে বেড়াতে আসা বন্ধু মো. শিয়াম বলেন, দুপুরে চিংড়ি খাওয়ার পর তাঁর বন্ধু অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। তিন বন্ধু একসঙ্গে দ্বীপে বেড়াতে এসেছিলেন। বন্ধুর মরদেহ নিয়ে বাড়ি ফিরতে হবে, তা তাঁরা ভাবতেও পারেননি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী ঘটনাটিকে অত্যন্ত বেদনাদায়ক উল্লেখ করে বলেন, তিনি এ বিষয়ে খোঁজখবর নিচ্ছেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আর জানান।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -