আজ , ।   

রাজগঞ্জ ইউনিয়নে ইউপি সদস্য পদে নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত

আরো খবর

একেএম ফারুক হোসেন, নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভোটারদের নিয়ে এক সর্বদলীয় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকের মধ্য দিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সদস্য (মেম্বার) পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন নুরুজ্জামান জামাল। তিনি বেগমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য এবং রাজগঞ্জ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য।

শনিবার বিকেলে আয়োজিত এই উঠান বৈঠকে দলমত নির্বিশেষে এলাকার নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। হাসেম কাজীর সভাপতিত্বে এবং যুবদল নেতা আবদুল কাদের ছোটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা যুবদলের সদস্য ইব্রাহিম খলিল সবুজ, অ্যাডভোকেট মহসিন, সাংবাদিক রনি চৌধুরী ইমন, মামুন মাস্টার, যুবদল নেতা ফারুক, ঠিকাদার মুরশিদ ও স্বেচ্ছাসেবক নেতা মাসুদসহ ৩ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনতা।

বক্তব্যে মেম্বার পদপ্রার্থী নুরুজ্জামান জামাল বলেন, “আলাদি নগরবাসীর কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে আমি সব সময় জনগণের পাশে থাকব।” জনসেবায় নিজের পূর্বের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি সরকারের ঘোষিত বিভিন্ন ভাতা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এ সময় উপস্থিত সবাই করতালি দিয়ে তার বক্তব্যকে সমর্থন ও স্বাগত জানান।

- Advertisement -
- Advertisement -