আজ , ।   

বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতা*র

আরো খবর

বিশেষ প্রতিনিধি: ঢাকার এক সময়ের শীর্ষ সন্ত্রাসী শেখ আসলামকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি সুইডেন আসলাম নামে বেশি পরিচিতি ছিলেন। গতকাল রোববার গভীর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

আজ সোমবার বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

আরও জানা গেছে, সুইডেন আসলাম থাই এয়ারওয়েজে করে থাইল্যান্ড যাওয়ার জন্য বিমানবন্দরে আসেন। ইমিগ্রেশন কাউন্টারে গেলে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপ কমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ বলেন, ‘মালয়েশিয়া যাওয়ার পথে রাত আড়াইটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ সুইডেন আসলামকে আটক করে আমাদের হাতে তুলে দেয় তারা। আমরা অনেক দিন ধরে তাকে খুঁজছিলাম। তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে।

তিনি বলেন, ‘আমরা যতটুকু জানতে পেরেছি তার আল্টিমেট ডেস্টিনেশন ছিল মালয়েশিয়া। হয়তো থাইল্যান্ডের ব্যাংকক হয়ে সে মালয়েশিয়া যেত। আমরা বিষয়টি যাচাই করছি।

উল্লেখ্য, ঢাকার আন্ডারওয়ার্ল্ডের আলোচিত এই গ্যাংস্টার দীর্ঘদিন কারাগারে ছিলেন। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তার হয়ে প্রায় ১৯ বছর কারাভোগ করেন তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর তিনি কারাগার থেকে মুক্তি পান।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -