আজ , ।   

রাজারকুল রেঞ্জে অ*বৈধভাবে বালি উত্তোলনের বিরুদ্ধে অ*ভিযান: ড্রেজার মেশিন জ*ব্দ

আরো খবর

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের আওতাধীন রাজারকুল রেঞ্জের আপার রেজু বিট এলাকায় অবৈধভাবে বালি উত্তোলনের বিরুদ্ধে এক সফল অভিযান পরিচালনা করা হয়েছে। ২১ নভেম্বর শনিবার আপার রেজু বিটের ফজল আম্বিয়া প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকা থেকে বালি উত্তোলনরত অবস্থায় একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজারকুল রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহমুদ টিটু।
তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আপার রেজু বিটের ফজল আম্বিয়া প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। অবৈধ বালু উত্তোলনের কোন সুযোগ নেই। যতো বড় প্রভাবশালী হোক না কেন বিন্দু পরিমাণ ছাড় নেই। বন ও পরিবেশ রক্ষায় অবৈধ বালি উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
রাজারকুল রেঞ্জের বিভিন্ন বিটের বিট কর্মকর্তাবৃন্দ, বন বিভাগের স্টাফ এবং ধোয়াপালং রেঞ্জের স্টাফদের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল এই অভিযান পরিচালনা করে। অভিযান শেষে জব্দকৃত ড্রেজার মেশিনটি রাজারকুল রেঞ্জ অফিস হেফাজতে নিয়ে আসা হয়েছে।

আলোকিত প্রতিদিন /২২নভেম্বর /২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -