আজ , ।   

মেট্রোরেলের ভেন্ডিং মেশিনে ভাংতি থাকে না কেন, অন্য কা*উন্টারে দীর্ঘ লাইন

আরো খবর

বিশেষ প্রতিনিধি: ঢাকার মিরপুর ১১ নম্বর মেট্রোরেল স্টেশনে বুধবার বিকেল সাড়ে চারটায় টিকিট বিক্রির যন্ত্র (ভেন্ডিং মেশিন) থেকে টিকিট কাটার চেষ্টা করছিলেন এক নারী।

গন্তব্যের বোতাম চেপে দুটি টিকিটের জন্য যন্ত্রে ১০০ টাকার একটি নোট প্রবেশ করান তিনি। কিন্তু যন্ত্র টাকা ফেরত দেয়, টিকিট দেয় না। পর্দায় ভেসে ওঠে ‘ভাংতি নেই’ লেখা।

ওই নারী যন্ত্রের সামনে দাঁড়িয়ে ছিলেন। পেছনে টিকিট কাটার অপেক্ষায় ৮ থেকে ১০ জন যাত্রী। নারীর সঙ্গে থাকা এক মধ্যবয়সী ব্যক্তি ভাংতি টাকা সংগ্রহ করতে দ্রুত স্টেশনের নিচে নেমে যান। তাঁর এক হাতে ব্যান্ডেজ, অন্য হাতে ভারী ব্যাগ ছিল।

অচল মেশিনও দ্রুততম সময়ের মধ্যে সচল করা হচ্ছে। কাউন্টারে ও ভেন্ডিং মেশিনে যাতে চাপ কমে, সে জন্য অনলাইন টিকিট কাটা আরও সহজ করার চেষ্টা চলছে। মো. নজরুল ইসলাম, পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স), ডিএমটিসিএল এদিকে পেছনে অপেক্ষমাণ যাত্রীরা বারবার তাগাদা দিচ্ছিলেন। একপর্যায়ে টিকিট না কেটেই যন্ত্রের সামনে থেকে সরে যেতে বাধ্য হন ওই নারী। নাম জানতে চাইলে তিনি বলেন, ‘মিস ময়না’।  তিনি বলেন, প্রায় সময়ই ভেন্ডিং মেশিনে ভাংতি পাওয়া যায় না।

মেট্রোরেলের যাত্রীদের জন্য এ ভোগান্তি নিত্যদিনের। বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সব কটি মেট্রোস্টেশনে ঘুরে ভাংতি নিয়ে এমন বিড়ম্বনায় অনেক যাত্রীকে পড়তে দেখা যায়। এর পাশাপাশি বেশ কিছু ভেন্ডিং মেশিন অচল বা বন্ধ পাওয়া যায়।

১৬টি মেট্রোস্টেশনের এক পাশের মোট ৪১টি ভেন্ডিং মেশিন যাচাই করে দেখা যায়, তখন মাত্র ১৭টি মেশিনে ভাংতি ছিল। ১৫টিতে ভাংতি ছিল না। বাকি ৯টি মেশিন ছিল অচল অথবা বন্ধ ছিল।

মেট্রোরেল স্টেশনে কাউন্টারে থাকা কর্মীদের কাছ থেকেও টিকিট কেনার সুযোগ আছে। তবে সেখানে দীর্ঘ লাইন থাকে। ভেন্ডিং মেশিনে ভাংতি না পেয়ে অনেক যাত্রীকে আবার কাউন্টারের লাইনে গিয়ে দাঁড়াতে দেখা যায়।

ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মো. নজরুল ইসলাম বলেন, মেশিনের ভেতর প্রচুর ভাংতি রাখার ব্যবস্থা নেই। ফলে ভাংতির সংকট হয়। খালি হওয়ার সঙ্গে সঙ্গে ভাংতি রাখার ট্রে গুলো যাতে পূর্ণ করা হয়, সেই চেষ্টা আছে। অচল মেশিনও দ্রুততম সময়ের মধ্যে সচল করা হচ্ছে। তিনি আরও বলেন, কাউন্টারে এবং ভেন্ডিং মেশিনে যাতে চাপ কমে, সে জন্য তাঁরা অনলাইন টিকিট কাটা আরও সহজ করার চেষ্টা চালাচ্ছেন।

ভাংতি না পেয়ে কাউন্টারে দীর্ঘ লাইন–
একক যাত্রার টিকিট কাউন্টারে দীর্ঘ লাইন থাকায় দ্রুত পাওয়ার আশায় অনেকেই ভেন্ডিং মেশিনের সামনে লাইন ধরেন। ১৮ নভেম্বর বিকেলে আগারগাঁও স্টেশনে একক যাত্রার টিকিট কাউন্টারে দীর্ঘ লাইন থাকায় দ্রুত পাওয়ার আশায় অনেকেই ভেন্ডিং মেশিনের সামনে লাইন ধরেন। ১৮ নভেম্বর বিকেলে আগারগাঁও ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সংস্থাটির সূত্র বলছে, ভেন্ডিং মেশিনে ১০, ২০, ৫০ ও ১০০ টাকার নোটের ভাংতি রাখার ট্রে রয়েছে। একজন যাত্রী ২০ টাকার টিকিট কিনতে ২০০ টাকার নোট দিলে তাঁকে ১৮০ টাকা ফেরত দিতে হয়। অর্থাৎ একজন যাত্রীর টিকিটের পেছনেই একাধিক নোট ভাংতি হিসেবে ফেরত দিতে হয়।

সূত্রটির মতে, যাত্রীরা ভাড়ার কাছাকাছি অঙ্কের বড় নোট মেশিনে প্রবেশ করালে তুলনামূলক কম ভাংতি খরচ হয়। এতে অনেক যাত্রীকে টানা সেবা দেওয়া সম্ভব হয়।

তবে ভাংতি না থাকার কারণে যাত্রীদের ভোগান্তি যে নিয়মিত হচ্ছে, তা তাঁদের অভিযোগে উঠে এসেছে।কাউন্টার থেকে টিকিট কাটার জন্য লাইনে দাঁড়ানো যাত্রী সাইফুল আলম অভিযোগ করেন, মেশিনে ১০০ টাকার নোট দিলে ৫০-৬০ টাকাও ফেরত পাওয়া যায় না। এ সমস্যা অনেক আগে থেকেই। প্রতিনিয়ত ভাংতির সমস্যার কারণে ট্রেন ধরতে দেরি হয়ে যায়।

ভেন্ডিং মেশিনে ভাংতি না থাকার বিষয়ে জানতে চাইলে মিরপুর ১১ মেট্রোস্টেশনের কর্মকর্তা মহিউদ্দিন মিরাজ বলেন, এ বিষয়ে মন্ত্রণালয়ে একাধিক বৈঠক হয়েছে। এত বেশি যাত্রীর চাপের মধ্যে ভাংতি নিশ্চিত করা কঠিন। ভেন্ডিং মেশিনে ভাংতি রাখার সক্ষমতারও একটি সীমাবদ্ধতা আছে। যাত্রীরা যে নোট প্রবেশ করান, তার মাধ্যমেই পরে মেশিনে ভাংতির সরবরাহ নিশ্চিত হয়।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -