আজ , ।   

সাভারে ক*কটেল নিক্ষেপের সময় শাহীন নামের এক হকার্সলীগ কর্মীকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা

আরো খবর

শহিদুল্লাহ সরকার:

বৃহস্পতিবার সকালে সাভার বাজার বাসস্ট্যান্ডের সাভার নিউমার্কেট ও সিটি সেন্টারের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে ককটেল বিস্ফোরণ ঘটান ওই ব্যক্তি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৮টার দিকে সাভার নিউমার্কেট ও সিটি সেন্টারের মাঝামাঝি এলাকার ফুট ওভারব্রিজের ওপর থেকে রাস্তায় ককটেল নিক্ষেপ করা হয়। বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ককটেল নিক্ষেপের পরপরই দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন শাহিন(৪০)। এসময় স্থানীয় লোকজন তাকে ধাওয়া করে পাশ্ববর্তী ছায়াবিথী আমতলা এলাকা থেকে হাতেনাতে ধরে ফেলে।

পরে উত্তেজিত জনতা তাকে মারধর করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শাহিনকে থানায় নিয়ে যায়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আশিস কুমার দাস বলেন, ককটেল নিক্ষেপকারী ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আলোকিত প্রতিদিন /১৯ নভেম্বর /২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -