আজ , ।   

উখিয়ায় বনবিভাগের অ*ভিযানে ৫ হাজার কৃত্রিম বক ও তিন হাজার মিটার জাল জ*ব্দ

আরো খবর

আবু সায়েম:

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জের অভিযানে তিন হাজার মিটার বক শিকারের জাল জব্দ করা হয়েছে। এসময় প্রায় পাঁচ হাজার কৃত্রিম বক ও শতাধিক পাখি শিকারের ঘর ধ্বংস করা হয়েছে। ১৬ নভেম্বর সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত উখিয়ার সদর বিটের মাছকারিয়া বিলে পাখি শিকারবিরোধী এই অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান।
তিনি জানান, শীত মৌসুমের শুরুতে অতিথি পাখি ও দেশীয় বক শিকারের প্রস্তুতি নেওয়া হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। শীতের মৌসুমে উখিয়ার মাছকারিয়া ও কুতুপালং সংলগ্ন বিলগুলোতে প্রচুর দেশীয় ও অতিথি পাখির সমাগম ঘটে। শিকারিরা ককশিট ও অন্যান্য উপকরণ দিয়ে হুবহু সাদা বকের মতো দেখতে কৃত্রিম পাখি তৈরি করে ধান কাটা বিলে সারিবদ্ধভাবে বসিয়ে রাখে। দূর থেকে আসল বকের ঝাঁক মনে করে আকাশে উড়তে থাকা জীবন্ত বক ও অতিথি পাখিরা নিচে নেমে এলে সেগুলো আগে থেকে পেতে রাখা জাল ও ফাঁদে আটকা পড়ে।
তিনি আরো জানান, অভিযানের সময় শিকারিদের পাতা ফাঁদে আটকে থাকা ৮টি জীবিত বক উদ্ধার করা হয়। পরবর্তীতে পাখিগুলোকে উখিয়া রেঞ্জ কার্যালয়ে নিয়ে গিয়ে নিরাপদে অবমুক্ত করা হয়।অভিযানের উপস্থিতি টের পেয়ে অভিযানের আগেই শিকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বন্যপ্রাণী ও অতিথি পাখি সংরক্ষণে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানে উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো: আব্দুল মান্নানের নেতৃত্বে উখিয়া সদর বিট, কক্সবাজার স্পেশাল টিম, রাজারকুল, পানেরছড়া ও ইনানী রেঞ্জের বিট কর্মকর্তা ও বনকর্মীরা অংশগ্রহণ করেন।

আলোকিত প্রতিদিন /১৬ নভেম্বর /২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -