এম জসিম উদ্দিন, চট্টগ্রাম । চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের তেকোটা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন আহমদ চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আবু জাফর মজুমদার-এর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল আজ সোমবার ( ১৬ নভেম্বর ) সকাল ১১ টায় মরহুমের কপিনে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অব অনার শেষে তেকোটা গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাপন করা হয়।
মৃত্যুকালে মফিজ উদ্দিন আহমদ চৌধুরী স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, আত্মীয়স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে যান। বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন আহমদ চৌধুরীর নামাজে জানাজায় উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আয়ুব খান রফিক, আনোয়ারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান , বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া , বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা জিয়াউদ্দীন মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আমিন, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা আহমদ আমিন, বীর মুক্তিযোদ্ধা মামুনুর রশীদ বাহার প্রমুখ। নামাজে জানাজায় উপস্থিত নেতৃবৃন্দরা বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আনোয়ারার বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন আহম্মদ চৌধুরীর কফিনে গার্ড অব অনার প্রদান করছেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদারসহ পুলিশের চৌকস দল।
আলোকিত প্রতিদিন/এপি

