বিশেষ প্রতিবেদক: ত্যাগী ও পরিশ্রমী রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব এস এম লোকমান হোসেন সামাজিক সংগঠন ‘জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ’-এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি এম গিয়াস উদ্দিন কোখন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমদাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁকে এ পদে নির্বাচিত করা হয়।
এস এম লোকমান হোসেন দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন সময় নির্যাতন ও একাধিকবার কারাবরণের শিকার হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে তাঁর নতুন দায়িত্বপ্রাপ্তির খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুভাকাঙ্ক্ষী ও সমর্থকদের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি তাঁর কর্মী-সমর্থকদের মধ্যেও আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তাঁকে শুভেচ্ছা জানাতে কর্মী-সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা অপেক্ষা করছেন বলে জানা গেছে।
তাঁর এ নতুন দায়িত্বপ্রাপ্তিতে রাঙ্গুনিয়ার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন।
নতুন এ দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি সংগঠনের সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
আলোকিত প্রতিদিন/এপি

