আজ , ।   

ইয়েমেনি বাহিনী বাব এল-মান্দেব প্রণালির কাছ থেকে সরে যাচ্ছে, নিয়ন্ত্রণে হুথিরা 

আরো খবর

লোহিত সাগরের প্রবেশদ্বার গুরুত্বপূর্ণ বাব এল-মান্দেব প্রণালির ওপর নজর রাখা একটি অঞ্চল থেকে সরে যাচ্ছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সশস্ত্র বাহিনী। এরমাধ্যমে প্রণালিটির নিয়ন্ত্রণ চলে যাচ্ছে হুথি বিদ্রোহীদের কাছে।

তাদের সরে যাওয়ার কারণে এখন বাব এল-মান্দেবে হুথিদের কাছে যাওয়ায় সেখানে আন্তর্জাতিক জাহাজ চলাচলে আরও বিঘ্ন ঘটবে।

বিশ্বের দুটি গুরুত্বপূর্ণ প্রণালির অন্যতম হরমুজ ইরান গত আট মাস ধরে বন্ধ করে রেখেছে। অপরদিকে এখন বাব এল-মান্দেব যাচ্ছে হুথিদের কাছে।

বার্তাসংস্থা রয়টার্স বলেছে, এমন পরিস্থিতির কারণে উপসাগরীয় আরব দেশগুলোর তেল উৎপাদনের রুট আরও সংকুচিত হয়ে আসবে। ১৫ নভেম্বর রবিবার সরকারি বাহিনী সাউদার্ন ফোর্স এক বিবৃতিতে বলেছে, “সাউদার্ন সশস্ত্র বাহিনী তার সেনাদের ধুবাব বিমানবন্দর এবং পূর্ব তাইজ প্রদেশের বাব এল-মান্দেব প্রণালি থেকে অন্য জায়গায় মোতায়েন শুরু করেছে। (অস্থায়ী) রাজধানীয় এডেনকে রক্ষায় প্রাধান্য দেওয়া এবং অন্যান্য প্রদেশকে রক্ষা করতে, একইসঙ্গে ফ্রন্টলাইন শক্তিশালী করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”

এদিকে নিজেদের সেনারা সরে যাওয়ার পর হুথিদের কাছ থেকে বাব এল-মান্দেবকে মুক্ত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছে ইয়েমেনের সরকারি বাহিনী।

ইয়েমেনি বাহিনীর মুখপাত্র কর্নেল মাজিদ আল-নুজাইলি বলেছেন, “বাব এল-মান্দেব এবং পশ্চিম উপকূল মুক্ত করা ইয়েমেনি বাহিনীর অধিকার। এটি রক্ষায় বিশ্বকে একত্রে কাজ করতে হবে।”

সূত্র: রয়টার্স

আলোকিত প্রতিদিন /১৫ নভেম্বর /২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -