নিজস্ব প্রতিবেদক: ঢাকায় কর্মরত মানিকগঞ্জ জেলার সাংবাদিকদের নিয়ে ‘মানিকগঞ্জ সাংবাদিক ফোরাম’ গঠন করা হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিনিয়র সাংবাদিক ও ফিন্যান্সিয়াল পোস্টের সম্পাদক সৈয়দ মেসবাহ উদ্দিনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক আবদুর রহমান মল্লিক। সভায় মানিকগঞ্জের সাংবাদিকদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত স্বার্থ সংরক্ষণে একটি সংগঠন গঠনের যৌক্তিকতা ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক শাহীন চৌধুরী। পরে উপস্থিত সাংবাদিকরা এ বিষয়ে তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

সবার মতামত ও আলোচনা-পর্যালোচনার ভিত্তিতে সভায় ১৫ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে সৈয়দ মেসবাহ উদ্দিনকে আহ্বায়ক, সৈয়দ নুরুল হুদা রনো (আলোকিত প্রতিদিন) ও দুলাল মিত্র (মুক্ত খবর)–কে যুগ্ম আহ্বায়ক এবং আবদুর রহমান মল্লিক (ভোরের ডাক)–কে সদস্য সচিব নির্বাচিত করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন—শাহীন চৌধুরী (এবি নিউজ), নির্মল চক্রবর্তী (লিপি), নুররুন্নবী রবী (নওরোজ), আমীর হামজা চৌধুরী (নয়াদিগন্ত), সেলিম খান (পতাকা), শিরিন সুলতানা (অর্থকণ্ঠ), দেওয়ানা মাসুদা সুলতানা (এশিয়াবানী), পলি খান (এআইএনএস), আলমগীর হোসেন (আলোকিত প্রতিদিন), দেওয়ান সাদমান শাওন (ফিন্যান্সিয়াল এক্সপ্রেস) ও খাব্বাব হোসেন তোহা (ইনকিলাব)।
আলোকিত প্রতিদিন/এপি

