আজ , ।   

বিশিষ্ট শিল্পপতি আহসান হাবিবের ঐতিহ্যবা*হী শিক্ষাপ্রতিষ্ঠান মোহনপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন

আরো খবর

পিসি দাস, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মোহনপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন বিশিষ্ট শিল্পপতি, জাহাজ ব্যবসায়ী (চট্রগ্রাম) ও সমাজসেবক আলহাজ্ব মোঃ আহসান হাবিব। বুধবার ১১ নভেম্বর বুধবার তিনি বিদ্যালয় প্রাঙ্গণে এসে পৌঁছালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক মণ্ডলী ও শিক্ষার্থীরা উষ্ণ অভ্যর্থনা জানান।

​পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ, বিজ্ঞানাগার, পাঠাগার ও সার্বিক অবকাঠামো ঘুরে দেখেন। এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেন এবং শিক্ষকদের সাথে প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

​পরিদর্শন শেষে মোঃ আহসান হাবিব বলেন, “একটি জাতির প্রকৃত উন্নয়ন ও অগ্রগতির মূল চাবিকাঠি হলো সুশিক্ষা। আজকের এই শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তাই পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা এবং আধুনিক প্রযুক্তিজ্ঞানে নিজেদের সমৃদ্ধ করতে হবে।”

​তিনি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও ফলাফলের প্রশংসা করে আরও বলেন, মোহনপুর উচ্চ বিদ্যালয়ের যেকোনো প্রয়োজনে এবং মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে আমার ব্যক্তিগত সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে।” যদি কোন শিক্ষার্থী ভাল ফলাফল বা জিপি এ- ৫ অর্জন করে সেই শিক্ষার্থীর জন্য আমার পক্ষ থেকে পুরস্কার দেয়া হবে।

তিনি বলেন,আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন ও আমার অসুস্থ স্ত্রীর জন্য রোগমুক্তি কামনায় দোয় করবেন।

 এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মোত্তালেব, শিক্ষক মোঃ সাইদুর রহমান,শামসুল আলম, মোঃ সাইফুল ইসলাম,মোঃ মহিউদ্দিন,তাবাসসুম মুসতারী, মোঃ দেলোয়ার হোসেন প্রমূখ।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -