আজ , ।   

শেখ হাসিনা আইনি প্রক্রিয়াতেই আসবেন বাংলাদেশে : আইনমন্ত্রী

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: 

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে জাতির কাছে মানবতাবিরোধী অপরাধের বিচারের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সরকার সেই পথেই এগোচ্ছে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে আসবেন তিনি। ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরানো হবে।

১৪ নভেম্বর শনিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

আসাদুজ্জামান বলেন, ‘আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয় আমরা করে রেখেছি। এখন উনারা (ভারত) কী করবেন, সেটা উনাদের বিষয়।’

শেখ হাসিনাকে আইনি সুযোগ দেওয়া হবে কি না এমন প্রশ্নে তিনি বলেন, এই যে এক্সট্রাডিশন চুক্তি যেটা, সেই চুক্তির আওতায় যখন তাকে প্রত্যর্পণ করা হবে, সেটা একটা আইনি প্রক্রিয়া। মানবতাবিরোধী অপরাধের মামলায় আপিল বিভাগের বিলম্ব মার্জনার সুযোগ নেই। অ্যাপিলেট ডিভিশন এ ধরনের মামলায় ডিলে কন্ডন করার আইনগত কোনও সুযোগ নেই। উনারাই সে আইন করে গেছেন।’

সংবিধানের ৪৭(৩) অনুচ্ছেদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘১৯৭৩ সালে শেখ হাসিনার বাবা সংবিধানে যে সংশোধনী এনেছিলেন, তাতে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত কোনও ব্যক্তি মৌলিক অধিকারের দাবিদার হতে পারবেন না বলে উল্লেখ রয়েছে। এটা উনাদের করা আইন।’

এদিকে, জেলায় জেলায় মানবতাবিরোধী অপরাধের তদন্ত শিগগিরই শুরু করবে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন। এ কাজে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে সরকার তদন্তে কোনও ধরনের হস্তক্ষেপ করবে না। প্রসিকিউশন স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করবে।

এর আগে সকালে সাব-রেজিস্ট্রারদের সাধারণ সভায় মন্ত্রী বলেন, ভুমি রেজিস্ট্রেশন সেক্টরে সাব-রেজিস্ট্রারদের ভূমিকা নিয়ে পাবলিক পারসেপশন খারাপ; এ থেকে দ্রুত বের হতে হবে। সাব-রেজিস্ট্রার বিভাগ হয়রানিমুক্ত করা হবে;হয়রানি হলে জিরো টলারেন্স।

আলোকিত প্রতিদিন /১৪ নভেম্বর /২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -