আজ , ।   

ডিবি পুলিশের অভিযানে ৭ হাজার ৮০০ কেজি ভারতীয় জিরা উদ্ধার, ট্রাকসহ গ্রেপ্তা*র-২

আরো খবর

শওকত আলী: ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে আনা ৭ হাজার ৮০০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি ট্রাকসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন গজারিয়া এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় সন্দেহভাজন একটি ট্রাক আটক করে তল্লাশি চালায় পুলিশ। পরে ট্রাকটি থেকে ২৬০ বস্তায় মোট ৭ হাজার ৮০০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, এসব জিরা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে দেশে আনা হয়েছিল।

অভিযানকালে ট্রাকে থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—সিলেট জেলার জৈন্তাপুর থানার হেমু হাউদপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. শাহনূর আলম এবং রাজশাহী জেলার পুঠিয়া থানার আটভাগ (দক্ষিণ জামিরা) গ্রামের মো. ফুলসুরের ছেলে মো. সুরুজ মিয়া।

পুলিশ জানায়, উদ্ধার করা জিরা বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -