মো: জহির উদ্দিন বাবর : আগামী ১৪ নভেম্বর ২০২৬ ইং, রোজ শনিবার চট্টগ্রামের ১৬নং চকবাজার ওয়ার্ডে সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এক ফ্রি চক্ষু পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
১৬নং চকবাজার ওয়ার্ডের গণমানুষের আস্থার প্রতীক, কাউন্সিলর প্রার্থী ও লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের রিজিয়ন চেয়ারপারসন লায়ন এ.কে.এম. সালাউদ্দিন কায়সার লাভু-এর সার্বিক সহযোগিতায় এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
লায়ন্স ক্লাব অব চিটাগং বেঙ্গল সিটি এবং লিও ক্লাব অব চিটাগং বেঙ্গল সিটির যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান। এছাড়া অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন লায়ন্স জেলা ৩১৫-বি৪, চট্টগ্রামের গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন।
অনুষ্ঠানের বিস্তারিত বিবরণ:তারিখ: ১৪ নভেম্বর ২০২৬ ইং, শনিবার সময়: সকাল ৯:০০ ঘটিকা থেকেস্থান: কাপাসগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় (বয়েজ স্কুল), কাপাসগোলা, চকবাজার, চট্টগ্রাম।
আয়োজকদের পক্ষ থেকে চকবাজার ওয়ার্ডবাসীসহ আশপাশের সকল এলাকাবাসীকে নির্ধারিত সময়ে উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত থেকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় এবং চিকিৎসা সেবা গ্রহণ করার জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো হয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি

