আজ , ।   

যুক্তরাষ্ট্রের মুসলিম সিনেটর কোরআনে হাত রেখে শপথ নেবেন আব্দুল এল-সায়েদ

আরো খবর

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রথম নির্বাচিত মুসলিম সিনেটর আব্দুল এল-সায়েদ পবিত্র কোরআনে হাত রেখে সিনেটর হিসেবে শপথ নেবেন। গতকাল  ১২ নভেম্বর বৃহস্পতিবার সংবাদমাধ্যম এনপিআরকে তিনি নিজেই এ তথ্য জানান।২০২৭ সালের ৩ জানুয়ারি তিনিসহ নির্বাচিত অন্যান্য জনপ্রতিনিধিরা শপথ নেবেন। আব্দুল এল-সায়েদ জানিয়েছেন, তিনি ঐতিহাসিক দুটি কোরআনের একটির ওপর হাত রেখে শপথ নেওয়ার পরিকল্পনা করছেন।

যার একটি হলো সাবেক মার্কিন প্রেসিডেন্ট থমাস জেফারসনের ব্যবহৃত ও মালিকানাধীন একটি কোরআন। আরেকটি হলো অত্যন্ত পুরোনো একটি কোরআন। যেটি মিশিগান বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত আছে।

গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন হয়। এতে মিশিগানের সিনেটর নির্বাচিত হন এল-সায়েদ। তিনি রিপাবলিকান পার্টির মাইক রজার্সকে হারান।

যুক্তরাষ্ট্রে এর আগে কোনো মুসলিম আইনপ্রণেতা হিসেবে নির্বাচিত হননি। ফলে কেউ কোরআন হাতে শপথও নেওয়ার সুযোগ পাননি। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, নির্বাচিত ব্যক্তিরা তাদের নিজ নিজ ধর্মের ধর্মগ্রন্থের ওপর হাত রেখে শপথ নিতে পারেন।

সূত্র: এনপিআর

আলোকিত প্রতিদিন /১৩ নভেম্বর /২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -