নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদে একটি আলোচনা সভার আয়োজন করেছে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ’।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ১২ নভেম্বর সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য নাজিমুদ্দিন আলম।
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের সভাপতি মো: সফিকুল ইসলামের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয় এবং পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম। সভায় বক্তারা নিষিদ্ধ সংগঠনের নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানান এবং এর প্রতিবাদে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
আলোকিত প্রতিদিন/এপি

