আজ , ।   

এমিনে এরদোয়ানের সঙ্গে ডা. জুবাইদার সা*ক্ষাৎ

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন (কপ-৩১) চলাকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাতের বিষয়টি নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে প্রকাশ করেছেন এমিনে এরদোয়ান নিজেই। সেখানে ডা. জুবাইদা রহমানের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, আন্তালিয়ায় সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তার অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে।

তুর্কি ফার্স্ট লেডি আরও জানান, সাক্ষাৎকালে জলবায়ু সুবিচার নিশ্চিতকরণ, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং পরিবেশ সুরক্ষায় বৈশ্বিক ‘জিরো ওয়েস্ট’ বা শূন্য বর্জ্য নীতিমালা বাস্তবায়নে যৌথ সহযোগিতার গুরুত্ব নিয়ে বিস্তারিত মতবিনিময়। এসব পরিবেশবান্ধব লক্ষ্য সফল করতে আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ ও দেশগুলোর মধ্যকার পারস্পরিক অংশীদারত্ব অত্যন্ত অপরিহার্য বলেও তিনি উল্লেখ করেন।

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হচ্ছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান, প্রতিনিধি ও জলবায়ু বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন সেখানে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, অর্থায়ন এবং বৈশ্বিক সহযোগিতা সম্মেলনের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। ওই সম্মেলনে অংশ নেওয়া বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গেই বর্তমানে আন্তালিয়ায় অবস্থান করছেন ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন সেখানে।

 

- Advertisement -
- Advertisement -