আজ , ।   

পদ্মা সেতুর টোল প্লাজায় গভীর রাতে অ*বরোধ, ককটেল বিস্ফোর*ণ

আরো খবর

মাদারীপুর প্রতিনিধি: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুর টোল প্লাজার সামনে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সড়কে ব্যারেকড ও লাঠিসোটা নিয়ে বিক্ষোভ মিছিলের ঘটনা সংঘটিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে এবং সোমবার দিবাগত গভীর রাত থকেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে এমন ভিডিও ভাইরাল হয়। পুলিশ, আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায় দেশ থেকে জুলাই/’২৪ গণঅভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী ও ভারতে আশ্রয়ে থাকা শেখ হাসিনার ঘোষিত ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসাকে কেন্দ্র করে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ সহ যুবলীগ ও আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মী সমর্থেকরা উল্লেখিত মহাসড়কের এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুর টোলপ্লাজা এবং আশেপাশে ঝটিকা এই ককটেল বিস্ফোরণ, সড়ক অআরোধ ও বিক্ষোভ মিছিলের ঘটনা ঘটিয়েছে। তাদের গ্রেফতারে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জোরালো তৎপরতা শুরু করেছেন।

এদিকে, মাদারীপুর সদর উপজেলার ঘটকচর কলাবাড়ী এলাকায় সন্ধ্যার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কে ইলেকট্রনিক করাত দিয়ে সড়কের পার্শ্ব থেকে গাছ কেটে সড়কে ফেলে বেরিকেড তৈরী করে ঝটিকা স্লোগান দেয় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ক্ষুদ্র অংশ। এসময় স্থানীয় বিএনপি ও জনতা খবর পেয়ে তাদের ধাওয়া করলে তারা একটি মটর সাইকেল ফেলে রেখে অন্যত্র সটকে পড়ে, পরে পুলিশ ঘটনাস্থলে এসে মটরসাইকলটি থানায় নিয়ে যায়, তাদের সনাক্তের কাজ করছে বলে জানিয়েছে মাদারীপুর জেলা পুলিশ। এছাড়াও উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে বিএনপি’র নেতা-কর্মী-সমর্থকদের এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে বেশ তৎপর দেখা গেছে।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -