আজ , ।   

ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

আরো খবর

আলোকিত ডেস্ক:

রাজধানীর শেরেবাংলা নগর থানার ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অন্যদিকে শিল্পাঞ্চল থানার সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

৯ নভেম্বর সোমবার সন্ধ্যা সাতটার দিকে ঘটনাগুলোর বিষয়ে জানান তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।

তিনি বলেন, ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে ৬টা ৪০ মিনিটের দিকে দাঁড়িয়ে থাকা লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া শিল্পাঞ্চল থানার সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এই ঘটনায় হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

আলোকিত প্রতিদিন /০৯ নভেম্বর /২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -