ইছামতি ঘুরে এসে সাংবাদিকদের তিনি বলেন, “আমি দূরবীন দিয়ে এলাকাটি পর্যবেক্ষণ করেছি—বাংলাদেশি সীমান্তে আপাতদৃষ্টিতে কিছু দেখা যাচ্ছে না। তবে তারা ওত পেতে আছে; বিএসএফ-এর নজর এড়ানোর সুযোগ পেলেই তারা সীমান্ত পেরিয়ে ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করবে।”
স্পিডবোটে ইছামতি নদী ঘুরে এসে পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকও করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের জানান, “পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের কোনো জায়গা নেই। নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুদৃঢ় এবং অভেদ্য করা হবে। বিএসএফ এবং পুলিশ যৌথভাবে ইতিমধ্যে কয়েক লক্ষ অনুপ্রবেশকারীকে রাজ্য থেকে বের করে দিয়েছে। আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আমরা একজন অনুপ্রবেশকারীকেও এখানে থাকতে দেব না; তাদের সবাইকে খুঁজে বের করা হবে। সীমান্ত বরাবর ১৫ কিলোমিটার এলাকা জুড়ে তল্লাশি চলছে। আমরা অনুপ্রবেশকারীদের শনাক্ত করব—আমার কাছে তাদের সঠিক সংখ্যাও রয়েছে।”
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানান, দেশের সীমান্ত রক্ষায় ‘অসামান্য কাজের’ স্বীকৃতি হিসেবে আগামী বছর থেকে বিএসএফ, এসএসবি এবং পশ্চিমবঙ্গ পুলিশের কর্মীদের নতুন রাজ্য সম্মাননা চালু হচ্ছে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নাম ‘সীমামিত্র সম্মান’। কারা এই সম্মান পাবেন ঠিক করবে নির্বাচক কমিটি।
সূত্র : এনডিটিভি

