আজ , ।   

প্রথমবা*র ছেলেকে প্রকাশ্যে আনলেন ভিকি-ক্যাটরিনা

আরো খবর

বিনোদন: তারকাদের নিজ সন্তানের ছবি প্রকাশে অনীহা দেখা যায় সবসময়। সন্তানকে লোকচক্ষুর আড়ালে রাখতেই পছন্দ করেন তারা। এ নিয়ে নিরাপত্তার অভাব দেখা যায় অনেকের মধ্যে। এদিক থেকে বলিউড তারকা ক্যাটরিনা কাইফ যে অন্য সবার মতো নন, এবার তারই প্রমাণ দিলেন। প্রকাশ্যে আনলেন নিজ ছেলে ভিহানকে।

৭ নভেম্বর ছিল ক্যাটরিান-ভিকি কৌশালের পুত্র বিহানের প্রথম জন্মদিন। পাশাপাশি এসে গেছে দীপাবলি। এ উপলক্ষে সবাইকে বিহানের মুখদর্শন করিয়ে দিলেন এই তারকা দম্পতি।

যদিও প্রথম সন্তানের জন্মের পর থেকে ছেলের ব্যক্তিগত মুহূর্তগুলো প্রকাশ্যে আনতে বেশ সতর্ক ছিলেন ক্যাটরিনা ও ভিকি। মাঝেমধ্যে সন্তানের হাত কিংবা পিছন থেকে তোলা ছবি ভাগ করে নিলেও, তার মুখ কখনও প্রকাশ করেননি তারা। এবার ছেলের প্রথম জন্মদিনের পর দীপাবলির শুভেচ্ছা জানাতে গিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব কাজ করে এই তারকা দম্পতির।

ছবিতে ক্যাটরিনাকে দেখা যাচ্ছে হলুদ রঙের একটি সুন্দর পোশাকে। ভিকির পরনে সাদা-আইভরি রঙের কুর্তা। আর তাদের একরত্তি ছেলে বিহানও বাবা-মায়ের সঙ্গে রং মিলিয়ে পরেছে আইভরি রঙের কুর্তা-পায়জামা এবং হলুদ জ্যাকেট। ছবিতে ছেলেকে কোলে নিয়ে আদরে ভরিয়ে দিচ্ছেন ক্যাটরিনা।

অন্যদিকে, পরিবারের এই বিশেষ মুহূর্তে হাসিমুখে ধরা দিয়েছেন ভিকিও। এত দিন যে একরত্তিকে আড়ালেই রেখেছিলেন দম্পতি, এবার তার মুখের ঝলক পেয়ে উচ্ছ্বসিত অনুরাগীরা।

২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানে বিয়ে করেন ক্যাটরিনা ও ভিকি। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর তাঁদের বিয়ের খবর ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। ২০২৫ সালে তাঁদের সংসারে আসে প্রথম সন্তান।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -