আজ , ।   

ইরানে হামলার শঙ্কার মধ্যে নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে ট্রাম্প

আরো খবর

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানে নতুন হামলার আশঙ্কার মধ্যে নিজের নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার এ বৈঠকটি হয়। পরে ট্রাম্প সাংবাদিকদের জানান, ইরানে কী আবারও পূর্ণমাত্রার হামলা চালানো হবে কি না তা নিয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে।

৬ নভেম্বর শুক্রবার এক প্রতিবেদনে সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, মধ্যবর্তী নির্বাচনের পর নিজের নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে ট্রাম্পের এটি প্রথম বৈঠক ছিল।

এক্সিওস জানিয়েছে, ট্রাম্পের সামনে এখন হামলা ছাড়াও দুটি সুযোগ আছে। একটি হলো ইরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখা। অপরটি অনেক ছাড় দিয়ে ইরানের সঙ্গে চুক্তি করা। তবে তিনি কী হামলা চালাবেন নাকি ওই দুটি থেকে একটি বেঁছে নেবেন সেটি নিশ্চিত নয়।

তবে ওই বৈঠকের পর ট্রাম্প ওভাল অফিসে সাংবাদিকদের জানান, “(ইরান নিয়ে) আমি এখন সিদ্ধান্ত নেব। আমরা কী যুদ্ধ আরও চালিয়ে নেব, হামলা চালাব? নিশ্চিত করতে যে ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শেষ হয়ে যাবে এবং এটি আর সক্রিয় হবে না?”

এ সময় প্রয়োজন হলে পুরো ইরানকে ধ্বংস করে দেবেন বলেও হুমকি দেন তিনি। ট্রাম্প বলেন, “আমি চাইব না ইরানের বাকি অংশ ধ্বংস করে দিতে। তবে আমাকে মনে হয় এটি করতে হবে। এ ব্যাপারে আপনার খুব শিগগিরই জানতে পারবেন।”

সূত্র: এক্সিওস

আলোকিত প্রতিদিন /০৬ নভেম্বর /২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -