অনলাইন ডেস্ক: জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির স্ত্রী ফারজানা আফরোজ যোগ দিচ্ছেন—এমন সংবাদ প্রকাশের পর তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে খবরটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন রনি।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এই বিভ্রান্তিকর তথ্যের কড়া প্রতিবাদ জানান তিনি।
পোস্টে গোলাম মাওলা রনি স্পষ্ট ভাষায় তিনি লেখেন, ‘এই মহিলা আমার স্ত্রী নন। সাতকানিয়া জামাত নেতা জনাব হারুনের সাবেক স্ত্রী। চট্টগ্রামের বিতর্কিত আওয়ামী লীগ নেতা ঘি বাবুলের ঘনিষ্ঠ বান্ধবী এবং আমেরিকা প্রবাসী ইলিয়াস এর আপনজন এই মহিলা।
এর আগে বিভিন্ন মাধ্যমে সংবাদ ছড়িয়ে পড়ে যে, সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির স্ত্রী ও চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ফারজানা আফরোজ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী উইং ‘জাতীয় নারী শক্তি’র কেন্দ্রীয় পদে আসতে যাচ্ছেন। তবে সাবেক এই সংসদ সদস্যের এমন স্পষ্টীকরণের পর ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ব্যাপক আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে তখন।
আলোকিত প্রতিদিন/এপি

