আলোকিত প্রতিবেদক:
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে আগামী ৭ নভেম্বর শনিবার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী যানবাহনের জন্য ছয় ঘণ্টা টোল মওকুফ করা হয়েছে। ওই দিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক্সপ্রেসওয়ে ব্যবহার করলে কোনো টোল দিতে হবে না।
৩ নভেম্বর মঙ্গলবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী যানবাহনের জন্য সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টোল ফ্রি সুবিধা থাকবে।
আলোকিত প্রতিদিন /০৩ নভেম্বর /২০২৬/মওম

