আজ , ।   

কালিয়াকৈরে যান চলাচল স্বাভাবিক রাখতে রাজপথে উপস্থিত এমপি

আরো খবর

কালিয়াকৈরে প্রতিনিধি: শাহআলম সিকদার। গাজীপুরের কালিয়াকৈরে গত কয়েকদিন ধরে চলমান আন্দোলনে, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ শুরু করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। তারা আগুন জ্বালিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ব্যাংক, যানবাহন ও দোকানপাট ভাংচুর করে। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে আছে। এমতাবস্থায় গাজীপুর – ১ আসনের এম পি মজিবুর রহমান বি এন পি র কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ উপজেলার সকল অংগ সংগঠনের নেতা কর্মিদের সমন্বয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং মহা সরকে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টায় সরব উপস্থিতি আছেন,,বি এন পি র সাথে যৌথভাবে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি),পুলিশ, উপজেলা প্রশাসন, সহ সকল স্তরের ইউনিট যৌথভাবে কাজ করে যাচ্ছে। এম পি মজিবুর রহমান শ্রমিকদের আন্দোলন না করে কর্মস্থলে ফেরার আহ্বান জানান, তাদের শান্তিপুর্ন আন্দোলনের ব্যাপারে সরকার আন্তরিক,, কিন্তু কোন প্রকার ভাংগচুর, বিশৃঙ্খলা সৃষ্টি , মহাসরক অবরোধ, জান মালের ক্ষতি কোনভাবেই কাম্য না। এসময়,উপস্থিত ছিলেন বাংলাদেশ সরক পরিবহন ফেডারেশনের সাধারন সম্পাদক হুমায়ুন কবির খান, সাবেক উপজেলা বি এন পির সভাপতি হেলাল উদ্দিন, সাধারন সম্পাদক পারভেজ আহম্মেদ, কালিয়াকৈরে পৌসভার মেয়র প্রার্থী সাইজুদ্দীন, পৌর মেয়র প্রার্থী দেওয়ান জসিম উদ্দীন প্রমুখ।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -