আজ , ।   

রাজধানীতে পুলিশ-শ্রমিক সংঘ*র্ষ, টিয়ারশেল নিক্ষেপ

আরো খবর

নিজস্ব প্রতিনিথি: ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর মোড়ে তৈরি পোশাক কারখানার বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রোববার (১ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে এই সংঘর্ষ শুরু হয়ে প্রায় আধা ঘণ্টা ধরে চলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে সড়ক অবরোধ করে রাখা শ্রমিকদের সরে যাওয়ার অনুরোধ করছিল পুলিশ। একপর্যায়ে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ লাঠিপেটা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

সকাল আটটা থেকে শুরু হওয়া এই সড়ক অবরোধের কারণে মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকার সড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় নিরাপত্তার স্বার্থে মিরপুর-১০ নম্বর মেট্রোস্টেশনের গেট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়, যার ফলে অফিসগামী সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -