নিজস্ব প্রতিনিধি: শাহাবুদ্দিন আহমেদের চিত্রনাট্যে এ ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডলি জহুর, শাহেদ আলী, দীপা খন্দকার, কাজী রাজু ও তাহমিনা সুলতানা মৌ-সহ আরও অনেকে।
নাটকটি নিয়ে মীর সাব্বির বলেন, “‘খুব চেনা গল্প’ আমাদের জীবনেরই কথা বলে। দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা, পারিবারিক মূল্যবোধ ও সম্পর্কের বন্ধন এখানে উঠে এসেছে।
“অনেক সময় আমরা বাবা-মাকে ঠিকমত বুঝতে পারি না। কিন্তু নিজেরা যখন বাবা-মা হই, তখন ভুলগুলো উপলব্ধি করি। এমন চেনা অথচ আনমনা বিষয়গুলোই এ নাটকে দেখানোর চেষ্টা করা হয়েছে।”
ধারাবাহিকটিতে অভিনয় নিয়ে অভিনেত্রী ডলি জহুর বলেন, “সাব্বিরের পরিচালনায় এর আগেও কাজ করেছি। অভিনেতা হিসেবে সে যতটা সচেতন, পরিচালক হিসেবে তার চেয়েও বেশি নিবেদিত। এই নাটকেও তার প্রমাণ পেয়েছি।”
সাব্বিরের নির্মাণ নিয়ে অভিনেত্রী দীপা খন্দকার বলেন, “বন্ধু হিসেবে তাকে চিনি, তবে পরিচালনায় সে কোনো ছাড় দেয় না। জীবনঘনিষ্ঠ গল্প বলেই তার নাটকগুলো দর্শক পছন্দ করেন।
আলোকিত প্রতিদিন/এপি

