বিনোদন ডেস্ক: মুক্তির অপেক্ষায় থাকা বহুল আলোচিত সিনেমা ‘রামায়ণ: পর্ব ১’-এর প্রচারণায় এখন ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী সাই পল্লবী। সম্প্রতি জনপ্রিয় রিয়ালিটি শো ‘কৌন বানেগা ক্রোড়পতি ১৮’-তে হাজির হয়েছিলেন এই অভিনেত্রী।
সেখানে সঞ্চালক অমিতাভ বচ্চনের করা এক প্রশ্নের উত্তরে নিজের জীবনসঙ্গী কেমন হওয়া উচিত, সে বিষয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী।
অনুষ্ঠানে অমিতাভ বচ্চন জানতে চান, জীবনসঙ্গী হিসেবে কোনো পুরুষের মধ্যে কী কী গুণ থাকা প্রয়োজন। জবাবে সাই পল্লবী জানান, তার হবু সঙ্গীকে সবার আগে একজন ভালো মানুষ হতে হবে। তিনি যেন অতিরিক্ত আত্মকেন্দ্রিক না হয়ে আত্মসমীক্ষক স্বভাবের হন। অর্থাৎ, নিজের কাজের নিয়মিত পর্যালোচনা করার মানসিকতা এবং জীবনের অবস্থান সম্পর্কে সঠিক উপলব্ধি যেন তাঁর মধ্যে থাকে।
সাই বলেন, সে ভুল করতেই পারে, কিন্তু ভুল বুঝতে পেরে তা শুধরে নেওয়ার সৎসাহস থাকতে হবে। অন্যের ঘাড়ে দোষ চাপানোর প্রবণতা যেন তার মধ্যে না থাকে। সঙ্গীর গুণাবলির এই লম্বা তালিকাটি খুব বড় না হলেও, এর মাঝে একটি মজার ও ব্যতিক্রমী শর্ত জুড়ে দিয়েছেন সাই।
গম্ভীর আলোচনার এক পর্যায়ে তিনি হেসে যোগ করেন, জীবনসঙ্গী যদি ভালো রান্না করতে জানেন, তবে তা হবে দারুণ একটি অতিরিক্ত যোগ্যতা। রান্নার প্রতি তার এই ভালো লাগা বা সঙ্গীর রান্নার পারদর্শিতা যে তার কাছে বেশ আকর্ষণের, তা অভিনেত্রীর কথাতেই স্পষ্ট হয়ে ওঠে। আমার সেটািই পছন্দ।
আলোকিত প্রতিদিন/এপি

