আজ , ।   

বিজয়নগরে ১২২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তা*র

আরো খবর

শওকত আলী: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের অভিযানে ১২২ কেজি গাঁজাসহ মো. রিপন মিয়া (নাম) এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) ভোর ৪টা ৫০ মিনিটে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বামুটিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করে বিজয়নগর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল বামুটিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় গ্রেপ্তারকৃত ব্যক্তির বসতঘর থেকে ১২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত গাঁজা বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন, মো. রিপন মিয়া। তিনি বামুটিয়া গ্রামের মৃত আসমত আলীর ছেলে। এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলে জানা গেছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -