আজ , ।   

বৃক্ষ ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য পৃথিবী গড়ার উপর গুরুত্ব দিতে হবে : সরওয়ার জামাল নিজাম এম.পি

আরো খবর

এম জসিম উদ্দিন, ( চট্টগ্রাম) চট্টগ্রামের আনোয়ারা- কর্ণফুলি- ১৩ আসনের আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম এমপি বলেছেন, বৃক্ষ রোপণ কর্মসূচীর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, অক্সিজেন সরবরাহ এবং ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য পৃথিবী গড়ার ওপর গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, বৃক্ষ রোপণের মাধ্যমে সবুজে সাজবে সমগ্র আনোয়ারা- কর্ণফুলি। ‘সবুজে সাজবে দেশ, সুরক্ষিত হবে পরিবেশ- এ শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রামজুড়ে শুরু হয়েছে একদিনে এক লক্ষ বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচী। এমপি এস জে নিজাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়াই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের লক্ষ্য ।

এর অংশ হিসেবে আনোয়ারা উপজেলাতেও বৃক্ষ রোপণ কর্মসূচী পরিচালিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর ২৬) সকালে আনোয়ারা সরকারি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) মোহাম্মদ মহিন উদ্দিন, বৃক্ষ রোপণ কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা- কর্ণফুলি আসনের আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আবু জাফর মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন, আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দীন চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আনোয়ারা থানা অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েদ চৌধুরী, সাংসদের ব্যক্তিগত সহকারী আখতারুন্নবী চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা, মঞ্জর উদ্দিন চৌধুরী, বিএনপি নেতা ভিপি মোজাম্মেল হক ।

স্কুলের শিক্ষিকা শেলী দেবী ও শিক্ষক মোহাম্মদ মহিউদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি নেতা- সাইফুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা- মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ আলমগীর, বিএনপি নেতা, নুরুল আবছার, উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ ফারুক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নঈম উদ্দিন চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, স্কুলের শিক্ষার্থী মিজবাহ উদ্দীন তামিম, গীতা পাঠ করেন- প্রতীক নাথ। ত্রিপিটক পাঠ করেন- সমৃদ্ধি বড়ুয়া।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -