আজ , ।   

নেত্রকোনায় ডিবি পুলিশের অ*ভিযানে ই*স্কাফ সিরাপসহ ১ নারী আ*টক

আরো খবর

শহীদুল ইসলাম রুবেল:

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় লক্ষীপুর ইউনিয়নের বারমারী লক্ষীপুর গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১১০ বোতল ইস্কাফ সিরাপসহ ১ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে নেত্রকোনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ হাফিজুল ইসলাম সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম এর দিক নির্দেশনায়,নেত্রকোনা ডিবি পুলিশের (পশ্চিম) অফিসার ইনচার্জ দেবাংশু কুমার দে এর সার্বিক তত্বাবধানে এস আই ইমন পাল ও মোঃ আরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম সোমবার (২৬ অক্টোবর) বিকাল ৩টা ২০ মিনিটের দিকে দুর্গাপুর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বারমারী লক্ষীপুর গ্রামে আমেনা খাতুনের বসত ঘরে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১১০ বোতল ইস্কাফ সিরাপসহ ১ নারী মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ী হচ্ছে, নেত্রকোনার দুর্গাপুর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বারমারী গ্রামের আবুল কালামের স্ত্রী আমেনা খাতুন (৩৫)। আটকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর আদালতে প্রেরণ করা হয়। বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

আলোকিত প্রতিদিন /২৭ অক্টোবর /২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -