আজ , ।   

ঘিওর সিনিয়র মাদ্রাসার নতুন সভাপতি মাসুদ রানাকে কুস্তাবাসীর সংবর্ধনা

আরো খবর

মিজানুর রহমান খান কুদরত বিশেষ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর সিনিয়র মাদ্রাসা (আলিয়া মাদ্রাসা) পরিচালনার জন্য নতুন এডহক কমিটির সভাপতি হিসেবে মোঃ মাসুদ রানা মনোনীত হওয়ায় কুস্তা গ্রামবাসীর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) কুস্তা গ্রামে আয়োজিত এ দোয়া মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে নবনিযুক্ত সভাপতি মোঃ মাসুদ রানার দায়িত্ব পালনে সফলতা এবং মাদ্রাসার সার্বিক উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে কুস্তা গ্রামবাসীর পক্ষে বক্তব্য দেন ঘিওর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান খান কুদরত। তিনি বলেন, কুস্তা গ্রামের সন্তান মোঃ মাসুদ রানা ঘিওর সিনিয়র মাদ্রাসার মতো একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব পাওয়ায় এলাকাবাসী আনন্দিত। তিনি আশা প্রকাশ করে বলেন, নতুন সভাপতি শিক্ষার পরিবেশ উন্নত করা, শিক্ষার্থীদের নৈতিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবেন।

মিজানুর রহমান খান কুদরত আরও বলেন, “একটি শিক্ষা প্রতিষ্ঠান শুধু লেখাপড়ার জায়গা নয়; এটি একটি প্রজন্ম তৈরির কেন্দ্র। তাই মাদ্রাসার শিক্ষার মান, শৃঙ্খলা ও পরীক্ষার ফলাফল উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা কুস্তাবাসীর পক্ষ থেকে নবনিযুক্ত সভাপতির দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতা করব।”

নবনিযুক্ত সভাপতি মোঃ মাসুদ রানা বলেন, “বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি সেটিকে দায়িত্ব ও আমানত হিসেবে গ্রহণ করেছি। কুস্তাবাসী যে ভালোবাসা ও দোয়া নিয়ে আজ আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, এটি আমার জন্য অনুপ্রেরণার।”

তিনি বলেন, মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন, পরীক্ষার ফলাফল উন্নত করা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতিতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। এ ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীর সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

মাসুদ রানা আরও বলেন, “বোর্ডের নির্দেশনা ও প্রচলিত বিধিবিধান অনুসরণ করে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমন্বয়ের মাধ্যমে এডহক কমিটির দায়িত্ব পালন করতে চাই। মাদ্রাসার স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করাই হবে আমাদের মূল লক্ষ্য।”

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -