আজ , ।   

আনোয়ারায় মা*দক সেবনকালে যুবক আ*টক, ১৮০ দিনের বিনাশ্রম কারাদ*ণ্ড

আরো খবর

এম জসিম উদ্দিন:

মাদক সেবন করে যুবসমাজ ধ্বংসের অপরাধে ফাহিম উদ্দীন বাবু (২৩) নামে এক যুবককে ১৮০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আনোয়ারা উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
কারাদণ্ড আদেশের সাথে তাঁকে এক হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে। আজ শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) সকালে উপজেলা সদরের দীপু মনি শপিং কমপ্লেক্স সংলগ্ন এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দণ্ডাদেশ দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।
প্রশাসন সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে মাদক সেবন করে জনশান্তি বিনষ্ট করার অপরাধে ফাহিম উদ্দীন বাবুকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় এক হাজার টাকা অর্থদণ্ড ও ১৮০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ধৃত মাদক কারবারির পিতার নাম মোহাম্মদ হোসেন। অভিযান পরিচালনায় আনোয়ারা থানা-পুলিশ সহযোগিতা করে।
আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার বলেন, “জনস্বার্থে আনোয়ারা উপজেলায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

আলোকিত প্রতিদিন /২৩ অক্টোবর /২০২৬/মওম 

- Advertisement -
- Advertisement -