আজ , ।   

দুর্গার রূপে রুমিন ফারহানার ছবি ভাইরাল, ফেসবুকে ক্ষোভ প্রকাশ

আরো খবর

অনলাইন ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা দুর্গার সাজে নিজের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। একই সঙ্গে ধর্ম ও মানুষের আচরণ নিয়ে ২২টি বচন তুলে ধরে ধর্মীয় সহনশীলতা ও মানুষের নৈতিক আচরণ নিয়ে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি প্রকাশ করেন রুমিন ফারহানা। পোস্টে তিনি সমাজে প্রচলিত নানা অনৈতিক কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে এসব অপরাধের সঙ্গে ধর্মীয় পরিচয়ের সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন।

পোস্টে দেওয়া বচনগুলোতে বলাৎকার, ঘুষ, শিশুদের প্রতি যৌন নির্যাতন, হত্যা, নারীর প্রতি সহিংসতা, অপবাদ, অন্যের সম্পদ লুট, প্রতারণা, মিথ্যাচার ও দুর্নীতির মতো বিষয় উঠে এসেছে। পাশাপাশি ধর্মকে ব্যবসা হিসেবে ব্যবহার, উত্তরাধিকার থেকে বঞ্চিত করা, বাবা-মায়ের প্রতি অবহেলা, অন্যের অধিকার হরণ, ওজনে কম দেওয়া এবং খাদ্যে ভেজাল মেশানোর মতো অনৈতিক কর্মকাণ্ডেরও সমালোচনা করেন তিনি।

রুমিন ফারহানা তাঁর বক্তব্যে এসব অন্যায় ও অনৈতিক কর্মকাণ্ডের মধ্যেও ধর্মীয় পরিচয় অক্ষুণ্ন থাকার বিষয়টি তুলে ধরে ব্যঙ্গাত্মক ভাষায় লেখেন, ‘ধর্ম যায় কেবল অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হলে।’ তাঁর এই বক্তব্যের মধ্য দিয়ে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতার বিষয়টি সামনে আনেন তিনি।

পোস্টের শেষাংশে মা দুর্গার প্রতিমার হাতের সংখ্যা নিয়েও মন্তব্য করেন এই সংসদ সদস্য। তিনি উল্লেখ করেন, মা দুর্গা দশভুজা, আটভুজা নন। এ প্রসঙ্গে নিজের বক্তব্যের শেষে ব্যঙ্গাত্মক মন্তব্যও করেন তিনি।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -