আনোয়ার হোসেন মন্জু ,জুড়ী উপজেলা প্রতিনিধি: “নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জুড়ী উপজেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই জুড়ী উপজেলা শাখার যৌথ উদ্যোগে আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে।
নিরাপদ সড়ক চাই জুড়ী উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সাইফের সভাপতিত্বে এবং জাতীয় সড়ক দিবস উদযাপন বাস্তবায়ন কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার জাকির হোসেন শান্ত এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে রাব্বানী চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও নিসচা জুড়ীর উপদেষ্টা তাজুল ইসলাম তারা মিয়া, জুড়ী উপজেলা যুব বিষয়ক কর্মকর্তা আলমগীর হোসেন, নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নিসচা জুড়ীর পৃষ্ঠপোষক মৃনাল কান্তি দাশ, নিসচা জুড়ীর পৃষ্ঠপোষক ও রত্না চা বাগান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, জুড়ী থানার সাব ইন্সপেক্টর জামিল হাসান অনিক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিসচা জুড়ীর সাধারণ সম্পাদক মোঃ মুহিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান বেলাল, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, প্রচার সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, সমাজসেবা ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ হিরা, মহিলা বিষয়ক সম্পাদক সুপ্রিয়া সুত্রধর ঐশী, যুব বিষয়ক সম্পাদক এবাদুর রহমান, কার্যকরী সদস্য বিল্লাল আহমেদ, ফখরুল ইসলাম সুমন, আসিফ মাহমুদ, আরিফুল ইসলাম নাদিম, সাব্বির মিয়া, শাহরিয়ার রাজিব প্রমুখ।
আলোকিত প্রতিদিন/এপি

