আজ , ।   

ইমক্যাব’এর সাথে সৌজন্য সাক্ষাতে, ভারতীয় ভিসা সহজীকরনের আশ্বাস হাইকমিশনারের

আরো খবর

বিশেষ প্রতিনিধি: ইনডিয়ান মিডিয়া করেসপন্ডেন্ট এসোসিয়েশ, বাংলাদেশ (ইমক্যাব)-এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজীকরণের আশ্বাস দিয়েছেন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বারিধারাস্থ হাইকমিশনের কনফারেন্স রুমে এই সৌজন্য সাক্ষাত আনুষ্ঠিত হয়। ইমক্যাবের সভাপতি শাহীন চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলে সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহসহ নির্বাহী কমিটির ১০ জন সদস্য যোগদান করেন।

প্রতিনিধিদলের আলোচনার প্রেক্ষতে হাইকমিশনার বলেন, ভারতীয় ভিসা পেতে সমস্যার বিষয়টি আমরা খতিয়ে দেখছি বিশেষ করে রোগীরা যাতে সহজে ভিসা পান সে উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, অনলাইনে ভিসার আবেদন জমা দেওয়ার পর সরাসরি জমা দেওয়ার স্লট পেতে কেন দেরি হচ্ছে সে বিষয়টি আমরা অনুধাবন করার চেষ্টা করছি। সহসাই এ সমস্যা কেটে যাবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। হাইকমিশনার বলেন, দু’দেশের জনগণের মধ্যে যাতায়াত যত বাড়বে ততই উভয় দেশের মানুষের মধ্যে বন্ধুত্ব বাড়বে। তিনি ইমক্যাব সদস্যদের প্রত্যেকের ব্যক্তিগত খোঁজখবর নেন।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বাসুদেব ধর, কুদ্দুস আফ্রাদ, মীর আফরোজ জামান, আবু আলী, আমিনুল হক ভূইয়া, নির্মল চক্রবর্তী, জাকির হোসেন ও মনির হোসেন। এ সময় হাইকমিশনের প্রথম সচিব গোকুল ভিকে-ও উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -