আজ , ।   

কালিয়াকৈরে সিনেমা স্টাইলে বুলডোজার দিয়ে প্রতিপক্ষের ঘরবাড়ী ভাঙচু*র

আরো খবর

কালিয়াকৈর প্রতিনিধি: শাহআলম সিকদার। গাজীপুরের কালিয়াকৈরে জমি নিয়ে বিরোধের জের ধরে বুলডোজার দিয়ে প্রতিপক্ষের ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার ডাকুরাইল গ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে মোহাম্মদ মোস্তফা ক্রয় ও ওয়ারিশ সুত্রে মালিক হয়ে দীর্ঘ ৩০ বছর যাবত ঘরবাড়ি করে পরিবার নিয়ে ভোগ দখল করে আসছেন। অপরপক্ষ প্রতিবেশী কলিমুদ্দিন সরকারের ছেলে দেলোয়ার হোসেন গং ওই জমিটির মালিকানা দাবি করে বিভিন্ন সময় দখলের চেষ্টা চালায়। এই প্রেক্ষিতে মোঃ মোস্তফা চলতি বছরে গাজীপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি পিটিশন(৭৩৭/২৬) দায়ের করলে কালিয়াকৈর থানা পুলিশ আদালতের নির্দেশে উক্ত জমিতে স্থিতি অবস্থা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে উভয়পক্ষকে নোটিশ জারি করেন।

গতকাল শনিবার(১৭ সেপ্টেম্বর) সকালে প্রতিপক্ষ দেলোয়ারের নেতৃত্বে তার পরিবারের লোকজন সহ আরো ১০/১২ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মোস্তফার বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলার সময় তারা সিনেমা স্টাইলে বুলডোজার দিয়ে মোস্তফার বসতবাড়ির ২টি আধা পাকা ঘর সহ গোয়ালঘর ও রান্নাঘর সম্পূর্ণ গুড়িয়ে দেয়। এসময় ঘরে থাকা মূল্যবান আসবাবপত্র এবং বিপুল পরিমাণ মজুদকৃত ধান,চাল সহ অন্যান্য খাদ্যশস্য নষ্ট হয়ে যায়।

তাদের এই ভয়াবহ হামলায় আতঙ্কিত হয়ে বাড়ীর লোকজন অনেকেই ভয়ে পালিয়ে যায়। এসময় প্রতিবাদ করলে মোস্তফার বাড়ির নারী ও শিশুসহ দুইজনকে প্রতিপক্ষরা পিটিয়ে আহত করে। প্রায় ৩০ মিনিট ধরে তাদের এই ধ্বংসযজ্ঞ চলতে থাকে। পরবর্তীতে আশপাশের গ্রামের লোকজন ছুটে এলে তারা হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

বিষয়টি নিয়ে কালিয়াকৈর উপজেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ ঘটনায় রবিবার ভুক্তভোগী মোঃ মোস্তফা কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -