আজ , ।   

অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’ কে এই যুবক, হঠাৎ কেন আলোচনায়??

আরো খবর

বিনোদন: চিত্রনায়িকা অপু বিশ্বাসের ফেসবুক পোস্ট ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে নেটদুনিয়ায়। এক যুবকের সঙ্গে ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অপু বিশ্বাস। ওই যুবককে ‘প্রিয় বন্ধু’ ও ‘বিজনেস মেন্টর’ বলে পরিচয় করিয়ে দেওয়ায় তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় দেওয়া পোস্টে অপু বিশ্বাস আরও লেখেন, ‘শুভ জন্মদিন আমার প্রিয় বন্ধু, আমার বিজনেস মেন্টর।’ একই সঙ্গে ওই ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাঁর জন্য শুভকামনা ও ভালোবাসা প্রকাশ করেছেন অভিনেত্রী।

অপু বিশ্বাসের সঙ্গে ছবিতে থাকা যুবকের পরিচয় নিয়েও আগ্রহ তৈরি হয়েছে। অভিনেত্রীর ঘনিষ্ঠজনদের সূত্রে জানা গেছে, ওই ব্যক্তির নাম ফেরদৌস হাসান। তিনি সিঙ্গাপুরপ্রবাসী একজন ব্যবসায়ী।

জন্মদিনের শুভেচ্ছাবার্তায় অপু বিশ্বাস জানিয়েছেন, ফেরদৌস হাসানের কাছ থেকে ব্যবসাকে নতুনভাবে চিনতে শিখেছেন তিনি। নিজের স্বপ্ন বাস্তবায়নের সাহস পাওয়ার পাশাপাশি নিজস্ব উদ্যোগ গড়ে তোলার অনুপ্রেরণাও পেয়েছেন তার কাছ থেকে। জন্মদিনের উপহার নিন

অভিনয়ের পাশাপাশি কয়েক বছর ধরে ব্যবসার সঙ্গেও যুক্ত রয়েছেন অপু বিশ্বাস। ব্যবসায়িক পথচলায় যার কাছ থেকে পরামর্শ ও সহযোগিতা পেয়েছেন, জন্মদিনের পোস্টে সেই ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

পোস্টের শেষাংশে অপু বিশ্বাস তাদের বন্ধুত্ব ও একসঙ্গে পথচলা আরও দীর্ঘ হওয়ার প্রত্যাশা জানিয়েছেন। তিনি লেখেন, ‘শুধু বিজনেস মেন্টর নয়, একজন প্রিয় বন্ধু হিসেবেও এভাবেই পাশে থাকবেন সব সময়। আপনার সঙ্গে এই বন্ধুত্ব ও পথচলা আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাব।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -