স্থান: মোহাম্মদপুর, বসিলা, ঢাকা
📅 প্রতি সপ্তাহে শুক্র ও শনিবার—২ দিন চলবে এই হাট।
এই হাটের মূল উদ্দেশ্য কী জানেন?
পাহাড়ি জুমের নিরাপদ পণ্য ন্যায্য মূল্যে সরাসরি ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া। প্রচলিত অতিরিক্ত মূল্য ও মধ্যস্বত্বভোগীদের সিন্ডিকেটের দৌরাত্ম্য কমিয়ে ক্রেতা ও উৎপাদক—উভয়ের স্বার্থ রক্ষা করা।
পাহাড়ের কৃষক ও উৎপাদকদের ন্যায্য মূল্য নিশ্চিত করার পাশাপাশি ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া প্রকৃতির কাছাকাছি উৎপাদিত পাহাড়ি পণ্য। মেহেরুন বলেন-আমার বিশ্বাস, নিরাপদ খাদ্য কোনো বিলাসিতা নয়-নিরাপদ খাদ্য প্রত্যেক মানুষের অধিকার!
একটি বিশেষ অনুরোধ—বাজারের ব্যাগ সঙ্গে নিয়ে আসবেন!
মনে আছে সেই আদি যুগের কথা? বাবা-দাদারা সাপ্তাহিক হাটে চটের ব্যাগ কিংবা কাপড়ের ব্যাগ নিয়ে যেতেন। হাট থেকে ব্যাগভর্তি সদাই কিনে বাড়ি ফিরতেন।
সেই চেনা গ্রামীণ হাটের আবহ, মাটির গন্ধ আর বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে আবার ফিরিয়ে আনতে চাই আমরা। আসুন, প্লাস্টিকের ব্যবহার কমাই, নিজেদের ব্যাগ সঙ্গে নিয়ে আসি এবং বাংলার ঐতিহ্যবাহী হাটের সংস্কৃতিকে নতুন করে বাঁচিয়ে তুলি।
হাটের ঠিকানা: বসিলা ওয়েস্ট ধানমণ্ডি হাউজিং, রোড–৮, ব্লক–এ, মোহাম্মদপুর, ঢাকা।
📲 যোগাযোগ ও বিস্তারিত জানতে WhatsApp: 01796-361024
আলোকিত প্রতিদিন/এপি

