আজ , ।   

পাহাড়ি বালি উত্তোলনের বিরুদ্ধে বনবিভাগের অভিযান, ৩০ ফুট পাইপ ও ড্রেজার মেশিন জব্দ

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন রামু উপজেলার রাজারকুল রেঞ্জের দারিয়ারদীঘি বিটের কালুর দোকান সংলগ্ন ধলিয়ারছড়ি খালের পাশে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বনবিভাগ।

বুধবার (১৪ অক্টোবর) সকালে দারিয়ারদীঘি বিটে এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজারকুল রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহমুদ টিটু।

বনবিভাগ সূত্রে জানা যায়, দীর্ঘদিনের ধরে একটি শক্তিশালী চক্র ধলিয়ারছড়ি খালের পাশে পাহাড়ের বালু উত্তোলন করে আসছিলো। বিষয়টি বনবিভাগের নজরে আসলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন ও ৩০ ফুট পাইপ জব্দ করা হয়।

রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহমুদ টিটু বলেন,প্রাকৃতিক সম্পদ রক্ষায় বনবিভাগ সজাগ ও সতর্ক রয়েছে। বালু খেকো চক্র যতো বড় প্রভাবশালী হোক না কেন কোন ছাড় নেই । অভিযান অব্যাহত থাকবে । বালু উত্তোলনের সাথে জড়িতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।

অভিযানে রাজারকুল রেঞ্জ, উখিয়া রেঞ্জ, পানেরছড়া রেঞ্জ এবং কক্সবাজারের স্পেশাল ফোর্সের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -