আজ , ।   

মানিকগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে জিআর চাল বিতরণ করলেন এমপি শান্ত

আরো খবর

মো,মহিদ:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানিকগঞ্জ সদর উপজেলায় অসচ্ছল এবং দুস্থ পরিবারের মধ্যে জিআর চাল বিতরণ করা হয়েছে। সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সদর উপজেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে।

১৩ অক্টোবর মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলার বালিরটেক বাজারে আয়োজিত চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সালাউদ্দিন। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিন।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক রয়েছে। কেউ আইনশৃঙ্খলা ভঙ্গ করলে তাকে ছাড় দেওয়া হবে না।

এ সময় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা আলী নুর, ভাড়াড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দুর্গাপূজা উপলক্ষে অসচ্ছল ও দুস্থ উপকারভোগী পরিবারের মধ্যে জিআর চাল বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা জানান, শারদীয় দুর্গোৎসব আনন্দমুখরভাবে উদ্‌যাপনে অসচ্ছল পরিবারগুলোর সহায়তায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আলোকিত প্রতিদিন /১৩ অক্টোবর /২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -