তারেকুল হাসান, নকলা (শেরপুর) প্রতিনিধি: “শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” এই প্রতিপাদ্যকে ধারন করে শেরপুর নকলায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এউপলক্ষ্যে সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে এসব অনুষ্ঠিত হয়।
র্যালিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম-এর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মো. জাহাঙ্গীর আলম-এর সভাপতিত্বে আলোচনা সভা করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল হক (চাঁন মিয়া তালুকদার) ও পৌর বিএনপির সাবেক আহবায়ক কামরুল আলম লিটন প্রমুখ।
বক্তারা বলেন, “বাল্যবিবাহ সামাজিক অবক্ষয়ের একটি নমুনা তথা আইনি বিবেচনায় দন্ডনীয় অপরাধ বটে। কন্যা সন্তানরা পরিবারের বোঝা নয়, বরং সঠিক দিকনির্দেশনা ও সার্বিক সুযোগ-সুবিধা পেলে তারা দেশের সম্পদ হয়ে উঠে। কন্যাশিশুদের অধিকার প্রতিষ্ঠা এবং তাদের এগিয়ে নিতে বাল্যবিবাহ রোধ করা আবশ্যক। তাই বাল্যবিবাহ বন্ধের ক্ষেত্রে কেবল আইনের প্রয়োগ নয়, এটি প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। গ্রাম-গঞ্জে ব্যাপকভাবে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। তবেই বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধ গুলো প্রতিরোধ করা সম্ভব।”
র্যালি ও আলোচান সভার পরে দিবসটি উপলক্ষে কন্যাশিশুদের মধ্য আয়োজিত চিত্রাঅঙ্গন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে অতিথিবৃন্দ পুরষ্কার ও সনদপত্র তুলেদেন।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আনোয়ার হোসেন শামীম, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা সাইমুন শাহানাজ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নকলা উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমীর শরিফুল ইসলাম ও উপজেলা মহিলা বিএনপির আহবায়ক আসমা আক্তারসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন স্তরের রাজনৈতিক ব্যক্তিবর্গ, পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/এপি

