আজ , ।   

শেখর নগর মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১

আরো খবর

আমিনুল ইসলাম লিপু সিরাজদিখান। মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজা সহ একজন ব্যক্তিকে গ্রেফতার করেছে শেখরনগর ফাড়ি পুলিশ। রবিবার (১১ অক্টোবর) সকাল ৯ টা ৩০ মিনিটে উপজেলার চিত্রকোট ইউনিয়নের তুলসীখালী বাজারে আলী মোটরসের সামনে পাকা রাস্তার উপর হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিটি হলেন। মোঃ শফিকুল ইসলাম (৪৫) পিতা- মৃত মোঃ শাহজালাল সাং-পোড়াহাটি থানা- কেরানীগঞ্জ, জেলা- ঢাকা ১০০ গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায় মুন্সিগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম এর দিকনির্দেশনায় ও অফিসার ইনচার্জ শেখর নগর তদন্ত কেন্দ্রের সঞ্জিত কুমার ঘোষ এর তত্ত্বাবধানে আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখা ও মাদক বিরোধী কার্যক্রম জোরদারের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই মোঃ আক্কাস আলী শেখ তাহার ফোর্স সহ এই অভিযানটি পরিচালনা করেন। মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই বিপন্ন করে না। বরং একটি পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এবং সমাজের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে মাদক বিরোধী অভিযান ও সামাজিক সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব দিচ্ছেন সচেতন মহল। পুলিশ জানিয়েছে, মাদক বিরোধী অভিযানটি নিয়মিত অব্যাহত থাকবে এবং গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -